মাংসের হাড় চিবিয়ে খাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয় বলেই দাবি বিশেষজ্ঞদের। মাংসের হাড় চিবিয়ে খেলে শরীরে একাধিক ক্ষতি হয়। যেমন–




মাংস খেতে ভালবাসেন কম-বেশি সবাই-ই। তা সে মুরগির মাংস হোক কী পাঁঠার। তবে অনেকেই শুধু মাংস নয়, ভালবাসেন মাংসের হাড়-ও। কড়মড় করে চিবিয়ে খান চিকেনের হাড় কিংবা পাঁঠার মাংসের নলি-হাড় মুখে দিয়ে সুড়ুৎ করে টেনে নেন নরম মাংস। কিন্তু মাংসের হাড় চিবিয়ে খাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয় বলেই দাবি বিশেষজ্ঞদের। মাংসের হাড় চিবিয়ে খেলে শরীরে একাধিক ক্ষতি হয়। যেমন--



মাংসের হাড় মানেই তা শক্ত। দাঁত দিয়ে কামড়ানোর ফলে দাঁতে চাপ পড়ে। অনেকসময় দাঁতের ফাঁকেও ঢুকে যায় মাংসের হাড়ের টুকরো। সময়মত বার না করলে সেখান থেকে ঘা হতে সময় লাগে না।

মাংস বিশেষ করে চিকেনের হাড়ের টুকরো গলায় আআটকে গেলে সর্বনাশ! হাড় খাদ্যনালী, শ্বাসনালী বা অন্ত্রে আটকে যাতে পারে। মাংসের হাড় শ্বাসনালীতে আটকে গেলে দমবন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

মুরগির ছোট হাড় যদি বা চিবিয়ে খাওয়া যায়, বড় হাড় চিবোনোর সময় মুখে কেটে যেতে পারে। ছোটদের বোনলেস মুরগি দেওয়া ভাল। একান্ত-ই হাড়-ওয়ালা মুরগি দিলে হাড় ছাড়িয়ে শুধু মাংসটাই দিন।

অনেকেই মুরগির হাড়ের একটি অংশ-- মজ্জা খেতে ভালবাসেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অংশ না খাওয়াই ভাল।